আজ | |
| Login
School Header Image
নিউজ:

পবিত্র রমজান উপলক্ষ্যে ৭/৬/২০১৬ থেকে ৭/৭/২০১৬ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

প্রতিষ্ঠান পরিচিতি

Mathbaria Govt College

পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলাধীন সাপলেজা ইউনিয়নের সর্ব দক্ষিণে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পূর্ব তীরে খেতাছিড়া গ্রামে নিভৃত পল্লীতে অত্র হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টিতে দাঁড়ালে মনে হয় যেন সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ডাক, পাখির কিচির মিচির শব্দ ও হরিণের ডাক হাতছানি দিয়ে ডাকছে। আলহাজ্ব আঃ মন্নান ফরাজী(বীর মুক্তিযোদ্বা)এর অর্থায়নে আঃ গনি মুন্সি, ফরমান আলী হাং, আঃ কাদের হাং, আঃকাদের মৌলভী, আঃ হাসেম হাং, আঃ মালেক হাং, আঃ বারী আজাদ, ডাঃ নিবারন চন্দ্র, যাদব অধিকারী, আঃ আজিজ ফরাজি সহ আরও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯৮৬ সালে তালপাতার ছাউনি ঘরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। যার প্রতিষ্ঠাতা হন আলহাজ্ব আঃ মন্নান ফরাজি এবং তিনিই আবার বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। ৬জন শিক্ষক ও ১ জন দপ্তরি সহ বিদ্যালয়ের পাঠদান শুরু করেন। নিম্ন মাধ্যমিক হিসাবে শিক্ষা মন্ত্রনালয় থেকে একাডেমিক স্বীকৃতি পায় যার স্মারক নং-শা-৪/২১-৪/৮৮(অংশ)/৪০৩ তারিখ১৫/০৩/১৯৮৯। ডিডি হইতে১/১/১৯৮৯ তারিখ হইতে প্রথম নিম্ন মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায় স্বারক নং-৪০৮/২ তারিখ ৬/৩/ ১৯৯০। নিম্ন মাধ্যমিক হিসাবে প্রথম এমপিও ভূক্ত হয় ১/৭/১৯৯৩হইতে স্বারক নং ওএম/১৮৫ বিশেষ/৯৩/১৪৬৪৬ তারিখ ০১/১১/১৯৯৩ । এমপিও নং-৫৪০৫০৯১২০৪। ৯ম ভর্তির অনুমতি পায় যশোর বোর্ড থেকে ১/১/১৯৯৬ এবং১০ম ভর্তির অনুমতি পায়১/১/১৯৯৭ থেকে স্বারক নং-বিঅ ৪৩২২ তারিখ-৩১/১২/১৯৯৭। ১/১/১৯৯৯ হইতে ৩১/১২/২০০১ পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয হিসাবে প্রথম স্বীকৃতি পায় যশোর বোর্ড হইতে স্বারক নং-বিঅ-২৭১ তাং ২৬/০১/২০০২। অনুমতির পূর্বেই অন্য বিদ্যালয়ের নামে ৯ম শ্রেনিতে ভর্তি করিয়ে ১৯৯৭ সালে প্রথম পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় হইতে এস,এস,সি পরীক্ষা দেওয়া হয়। ১/৪/২০০১ তারিখ হইতে মাধ্যমিক বিদ্যালয়ের এমপিও ভূক্ত হয় স্বারক নং৪১৩২/৪ তারিখ-৫/৭/২০০১। ৯ম শ্রেণীতে কৃষি বিভাগ খোলার অনুমতি পায় বরিশাল বোর্ড হইতে ১/১/২০০০ তারিখ হইতে স্বারক নং-বিঅ/১৯০/১৬৭/৪ তারিখ ১৩/০২/২০০২। ৯ম শ্রেনীতে ব্যবসা শিক্ষা খোলার অনুমতি পায় ১/১/২০১১ হইতে বরিশাল বোর্ড থেকে স্বারক নং বশিবো/বিঅ/পিরোজ/১৯০/২০১১/৫১২২ তারিখ-১২/৭/২০১১। বিঞ্জান বিভাগ চালু করা হয়েছে ২০১৪ হইতে যা অনুমতির জন্য প্রক্রিয়াধীন। তালপাতার ছাউনি থেকে গোল পাতার ঘর তারপর টিনের ঘর বর্তমানে সুন্দর মনোরম তিনতলা বহুমুখী ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্রে তিন শতাধিকের বেশী শিক্ষার্থী লেখাপড়া করতেছে। যেখানে শিক্ষার কোন আলো ছিল না সেখানে আজ ঘরে ঘরে এস এস সি পাস এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। যাদের প্রচেষ্টায় আজ ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলছে তাদের কারও বিদায়ী আত্মার মাগফেরাত এবং কারও দীর্ঘায়ু কামনা করছি।


Top